
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জামসহ ৬ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি রাতে কালাপুর ইউনিয়নের কালাপুর ইউনিয়নের কদমতলী এলাকা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- শিবলু মিয়া (২৮), রুমেল মিয়া (৩৫), জুনেদ মিয়া (৩৫), আব্দুস সাত্তার (২৫), সুজল মিয়া (২৫) ও আলমগীর হোসেন (৩২)।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, পুলিশ উপপরিদর্শক (এসআই) ইফতেখার ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ কালাপুর ইউনিয়নের কদমতলী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে ইউনিয়নের অন্তর্গত কদমতলী হাওরস্ত শেখ বাড়ির ধানী জমির খালি জায়গায় একদল যুবক মোমবাতির আলোতে টাকা দিয়ে তাস খেলছে।
এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০ টার দিকে ঘটনাস্থলে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৬ জনকে আটক করেন এবং সেখান থেকে ৫২ টি তাস ও নগদ ১ হাজার ৩১০ টাকা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.