
স্টাফ রিপোর্টর॥ মৌলভীবাজারে বিশেষ অভিযানে আব্দুল হালিম টিপু ওরফে লম্বা টিপু (৪২) নামে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি রাতে শেরপুর পুলিশ ফাঁড়ির সহকারি উপপরিদর্শক (এএসআই) মোশাহিদ কামাল সঙ্গীয় অফিসার ফোর্সসহ হবিগঞ্জ জেলার সদর থানার রিচি ইউনিয়নের সুলতান মাহমুদপুর গ্রামে অভিযান চালিয়ে টিপুকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আব্দুল হালিম টিপু মৌলভীবাজার সদর থানার ২০২০ সালের একটি হত্যা মামলার পলাতক আসামি। সে মৌলভীবাজার সদর উপজেলার দাউদপুর গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.