স্টাফ রিপোর্টার॥ ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর ক্ষুদে শিক্ষার্থী ও স্কুল এন্ড কলেজের স্টাফদের নিয়ে পুষ্পমাল্য অর্পন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও আতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল। এসময় জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে শহীদ মিনার চত্বর থেকে জয়বাংলা শোভাযাত্রা নামে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র্যালীতে কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.