
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে বিশেষ অভিযানে মনু বৈদ্য (৪৫) নামে এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ৭ মার্চ রাতে অভিযান পরিচালনা করে দেওড়াছড়া চা বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) মহাদেব বাছাড়, সহকারি পুলিশ উপপরিদর্শক (এএসআই) পরিমল শীল সঙ্গীয় ফোর্সসহ দেওড়াছড়া চা বাগানে অভিযান পরিচালনা করে আসামি মনু বৈদ্যকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মনু বৈদ্য কমলগঞ্জ উপজেলার রশিটিলা গ্রামের দেওড়াছড়া চা বাগানের অধীর বৈদ্যর ছেলে।
থানা পুলিশ জানায়, আসামি মনু বৈদ্য কমলগঞ্জ থানার ২০২০ সালের একটি মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪(ক) ধারায় অপরাধ করায় আদালত তাকে ১ বছরের সশ্রম কারাদ- এবং ২০০০ টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। গ্রেফতারকৃত মনু বৈদ্যকে বুধবার সকাে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.