
স্টাফ রিপোর্টার॥ ‘উপেক্ষা নয়, নয় বর্জন; মূল প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস পালিত হয়। (Moving from humiliation and exclusion to participation: Ending poverty in all its forms)। আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস ১৭ অক্টোবর পালন উপলক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক সারা দেশে ন্যায় মৌলভীবাজারে সপ্তাহব্যাপী (১৭-২০ অক্টোবর) নানা কার্যক্রম গ্রহন করেছে। এরই অংশ হিসেবে বুধবার ১৯ অক্টোবর বিকেলে জেলায় টিইউপির কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। জেলা প্রশাসক ব্র্যাকের উল্লেখিত কর্মসূচির অংশগ্রহণকারীদের সঙ্গে বৈঠক করেন এবং শ্রীমঙ্গল উপজেলা গাজীপুর গ্রামের দরিদ্র জনগোষ্ঠির বাড়ি পরিদর্শন করেন। পরে শ্রীমঙ্গল ব্র্যাক লানিং সেন্টারে ব্র্যাকের জেলা প্রতিনিধি আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র আঞ্চলিক ব্যাবস্থাপক আতাইয় রাব্বী।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার শহীদুল হক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আমির আজম খান,ভারপ্রাপ্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: হেয়াদউল্লাহ,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,ব্র্যাক ব্যবস্থাপক আনোয়ারুল ইমলাম, রেডিও পল্লী কন্ঠের সিনিয়র ষ্টেশন ম্যানেজার মেহেদী হাসান উপস্থিত ছিলেন। বর্তমানে অতিদরিদ্র কর্মসূচির কার্যক্রম চলমান রয়েছে এ রকম দেশের (৪৩টি) জেলার সংশ্লিষ্ট জেলা প্রশাসক অতিদরিদ্র কর্মসূচির মাঠকার্যক্রম পরিদর্শন করছেন। ব্র্যাক সুত্র জানায় তাদের এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে, অতিদরিদ্র কর্মসূচি বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে সম্যক ধারণা দেওয়া এবং সংশ্লিষ্ট সরকারি স্টেকহোল্ডারদের কাছে তাদের অভিজ্ঞতা এবং লব্ধ জ্ঞান তুলে ধরতে উৎসাহিত করা। এটি ভবিষ্যতে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার পরিবেশ তৈরিতে অবদান রাখবে। একই সঙ্গে বাংলাদেশ থেকে অতিদারিদ্র্য নির্মূলকরণে এই কর্মসূচি কীভাবে অবদান রাখতে পারে, সে বিষয়ে জেলা প্রশাসক এবং অন্যান্য সরকারি কর্মকর্তার মূল্যবান পরামর্শ গ্রহণ করা হয়। এ সকল পরামর্শ ব্র্যাকের পরবর্তী করণীয় নির্ধারণে সহায়ক ভুমিকা পালন করবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.