
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে নেছার আহমদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার ১২ মার্চ দূপুরে কলেজ প্রাঙ্গনে ওই স্থাপনার শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। পরে কাশিনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সামাদ মিয়াসহ অনেকে। পরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.