
মাহফুজ শাকিল॥ মৌলভীবাজারের কুলাউড়ায় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। কুলাউড়া পৌরসভার আয়োজনে ও আব্দুল বারী চৌধুরী স্পোর্টস একাডেমির পৃষ্ঠপোষকতায় ২৫টি টিমের অংশগ্রহণে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা হয়েছে কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে।
মঙ্গলবার ১৪ মার্চ বিকেল ৩ টায় মেয়র কাপ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় হোসেনপুর ফ্রেন্ডস ক্লাব কাদিপুর বনাম ভুকশিমইল একাদশ মুখোমুখি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কুলাউড়া পৌর সভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী সোহেল ও এহসান আহমদ টিপুর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: রফিকুল ইসলাম রেনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার ওসি মো: আব্দুছ ছালেক, জেলা পরিষদের সদস্য বদরুল ইসলাম সিদ্দিকী নানু, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখ্স, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কাবুল পাল প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.