
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে বাবলু হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার ১৯ মার্চ রাত ১০টার দিকে উপজেলার ভাটেরা রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবলু ভাটেরা ইউনিয়নের কলিমাবা গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে। কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুঁইয়া জানান, রোববার রাত ১০টার দিকে সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল ট্রেনে কাটা পড়ে বাবলু হোসেন নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে সোমবার সকালে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.