
এহসান বিন মুজাহির॥ বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহর শাখার সভাপতি আশরাফ উদ্দীন শফি এর সভাপতিত্বে ১৯ ও ২০ মার্চ শহর মজলিস মিলনায়তনে ছাত্র মজলিস মৌলভীবাজার শহর শাখার বাছাইকৃত সহযোগী সদস্য ও সহযোগী সদস্য প্রার্থীদের নিয়ে ২ দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
শাখা সেক্রেটারী তাসনিম আদনান ও বায়তুলমাল সম্পাদক আরিফুল ইসলাম হোযায়ফা এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক হাসান আহমাদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য, সিলেট ও ময়মনসিংহ জোনের সহকারী পরিচালক সাইফুল ইসলাম জলিল, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান চৌধুরী, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, ছাত্র মজলিসের মৌলভীবাজার শহর শাখার প্রাক্তন বায়তুলমাল সম্পাদক মাওলানা সাইফুর রাহমান ফয়সল, প্রাক্তন জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা মুফতি ইব্রাহিম খলিল, প্রাক্তন শহর বায়তুলমাল সম্পাদক নূহ বিন হুসাইন, প্রাক্তন রাজনগর উপজেলার সেক্রেটারি এহসান উদ্দীন গিলমান প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.