
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ রুবেল মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সোমবার ২০ মার্চ রাতে শহরের বেড়ীরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ১১ টার দিকে সদর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম চৌধুরী সঙ্গীয় অফিসারসহ পুলিশের একটি দল শহরের বেড়ীরপাড় এলাকা থেকে তাকে আটক করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পারে মৌলভীবাজার শহরের বেড়ীরপাড় বাসস্ট্যান্ড এলাকায় জাহাঙ্গীর মিয়ার চায়ের দোকানের সামনে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পালানোর চেষ্টাকালে রুবেল মিয়াকে আটক করে।
আটককৃত রুবেলের দেহ তল্লাশি করে তার পরনের প্যান্টের পকেট থেকে একটি সিগারেটের প্যাকেট উদ্ধার করে। সিগারেটের প্যাকেটের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। আটককৃত রুবেল মিয়া আমতৈল ইউনিয়নের জগৎসি গ্রামের সিতার মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.