
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় সদস্য ও হবিগঞ্জ জেলা নির্বাহী সভাপতি মাওলানা আনোয়ার আলীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখা।
শনিবার ২৫ মার্চ এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম মাওলানা আনোয়ার আলী শইখুল হাদীস (রহ.) ও প্রিন্সিপাল (রহ) এর আদর্শে উজ্জীবীত হয়েই আমৃত্যু আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার কাজ করে গেছেন। রাজপথের বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি সদা সক্রিয় ভূমিকা পালন করেন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত।
বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়ে গেছেন। তাঁর মৃত্যুতে সৃষ্ট শূন্যতা সহজে পূরণ হবার নয়। মরহুম মাওলানা আনোয়ার আলীর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে ।
বিবৃতি দেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মুফতী মাওলানা হাবিবুর রহমান কাসেমী, সহ-সভাপতি মাওলানা ফারুক আহমেদ, সহ-সভাপতি মুফতী মাওলানা হাবিবুর রহমান শামীম, মাওলানা মাসুক আহমদ, মাওলানা আবুল কালাম, মাওলানা ইমদাদুর রহমান সাধারণ সম্পাদক মুফতী হিফজুর রহমান হেলাল সহ-সাধারণ মাওলানা ইসলাম উদ্দীন, মাওলানা লুৎফুর রহমান কামালী।
শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার কাছে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং জান্নাতে সর্বোচ্চ মাকাম কামনা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.