
স্টাফ রিপোর্টার॥ জেলা পলিসি ফোরামের আয়োজনে পি.ফর.ডি প্রকল্পের আওতায় বৃটিশ কাউন্সিল ও ইউরোপিয় ইউনিয়ন, বাংলাদেশ মন্ত্রি পরিষদ বিভাগের সহযোগিতায় নিয়মিত মার্চ ২০২৩ এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৮ মার্চ দুপুরে জেলা পলিসি ফোরামের আয়োজনে ইয়ুথ এন্ড ইয়ুথ উইমেন্স অর্গানাইজেশন অফিসের হলরুমে নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়।
নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে এবং সম্পাদক পরিতোষ দেব এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন পি.ফর.ডি প্রকল্পের সিলেট বিভাগের রিজিন্যাল কো-অডিনেটর (আর.সি) আলমগীর মিয়া ।
অনুষ্ঠানে জেলা পলিসি ফোরামের সকল সদস্যগণ অংশগ্রহণ করেন। সকল জনসাধারনের জন্য সিটিজেনস চার্টার, তথ্য অধিকার আইন, জাতীয় শোদ্ধাচার কৌশল, অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা সহজীকরণ এর লক্ষ্যে ষ্টেকহোল্ডার সভা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.