
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার ৩ এপ্রিল রাতে পাইকপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় নগদ ২০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
কুলাউড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশ উপপরিদর্শক (এসআই) আব্দুল আলীমসহ থানা পুলিশের একটি দল উপজেলা ১০নং হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারের জামিল আহমদ চৌধুরী সাবুর গাড়ির গ্যারেজের ভেতর অভিযান পরিচালনা তাদের আটক করেন।
আটকৃতরা হলেন জামিল আহমদ চৌধুরী সাবু (৩২), তানু মিয়া (৪২), বাছিত মিয়া (৩৫), লায়েছ মিয়া (৫০), আলাল মিয়া (৪০), জনু মিয়া (৩৫), জিতু মিয়া (৪০), তারেক মিয়া (২৭)।
তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন রংয়ের ২০৮ টি তাস এবং নগদ ২০ হাজার ৫০০ টাকা জব্দ করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে কুলাউড়া থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.