
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি গোলাম সারোয়ার (৩১) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ৪ এপ্রিল সন্ধ্যায় মডেল থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল বাশারসহ একটি টিম অভিযান চালিয়ে শহরের গীর্জাপাড়া এলাকার কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজের মাঠ থেকে ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি গোলাম সারোয়ার কে আটক করে পুলিশ। গোলাম সারোয়ার মৌলভীবাজার সদর উপজেলার নড়িয়া গ্রামের আব্দুল মুহিতের ছেলে।
গ্রেপ্তারকৃতের দেহ তল্লাশী করে ১৫২পিছ ইয়াবা উদ্ধার করেন পুলিশ সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা অন্য এক মাদক ব্যবসায়ী ৪০ পিস ইয়াবা ফেলে পালিয়ে যায়।
পুলিশ উপপরিদর্শক (এসআই) খাইরুল বাশার জানান, গ্রেপ্তারকৃত গোলাম সারোয়র মৌলভীবাজারের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় আটককৃত গোলাম সারোয়ার ও পলাতক অন্য মাদক কারবারির বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর বুধবার ৫ এপ্রিল সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.