
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জুয়ার আসরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে ৫ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ৭ এপ্রিল গভীর রাতে কামালপুর ইউনিয়নের খালিশপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান নাইমের নেতৃত্বে ডিবি সদস্যরা অভিযান জালিয়ে জুয়া খেলার আসর থেকে ৫ জুয়াড়িকে আটক করেন।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, সদর উপজেলার কামালপুর ইউনিয়নের খালিশপুর বাজারে ভাই ভাই ভেরাইটিজ স্টোর নামের একটি দোকানে জুয়ার আসরে অভিযান চালিয়ে দোকানের মালিক তাজুদ মিয়া, আফজল হোসেন, কাজল মিয়া, মো: ফয়সাল আহমেদ ও দেলোয়ার হোসেনকে আটক করা হয়। এসময় জুয়া খেলায় ব্যবহৃত ১ সেট গাফলা গুটি (২৮ টি) ও নগদ ১ হাজার ৫২০টাকা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধেসদর মডেল থানায় জুয়া আইনে মামলা দায়েরর পর শুক্রবার সকালে জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.