
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বিএনপি ও জামায়াতের দেশবিরোধী ষড়ষন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৮ মার্চ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমানের নেতৃত্বে দুপুরে শহরে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি শান্তি মিছিল বের হয়ে এম সাইফুর রহমান সড়কের মাঝামাঝি গিয়ে শেষ হয়।
মিছিল শেষে শান্তি সমাবেশ সংক্ষিপ্ত আলোচনার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন প্রমুখ।
এছাড়াও শান্তি সমাবেশ উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমদসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ ও শ্রমিকলীগের হাজারো দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.