
আব্দুর রব॥ বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদ উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক দুস্থ ব্যক্তিকে মাহে রমদ্বানের ইফতার সামগ্রী ও ঈদ উপহার প্রদান করেছে।
শনিবার ৮ এপ্রিল বিকেলে ষাটমা সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।
প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্ঠা সামছুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন, প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা শামছুল ইসলাম পুতুল, মাস্টার জাকির হোসেন, আব্দুল খালিক, টিম ফর কোভিড ডেথের সভাপতি সাহাব উদ্দিন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.