
স্টাফ রিপোর্টার॥ “পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো” এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে ৬০ জন মেধাবী শিক্ষার্থীদের ট্যালেন্টপুল বৃত্তি সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার ৮ এপ্রিল পৌর মিলানায়তনে মৌলভীবাজার জেলা বারের সিনিয়র আইনজীবী, ফুলকুঁড়ি আসর মৌলভীবাজার শহর শাখার উপদেষ্টা সভাপতি এ্যাডভোকেট এখলাছুর রহমানের সভাপতিত্বে ও ফুলকুঁড়ি আসর শহর শাখার পরিচালক আব্দুল্লাহ আল মুনতাছির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ রুম্মান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার, সাহিত্যিক ও মৌলভীবাজার শহর শাখার সাংস্কৃতিক উপদেষ্টা আবদাল মাহবুব কোরেশী, শহর শাখার সাবেক পরিচালক শহিদুল ইসলাম, সাবেক পরিচালক সুলতান আরেফিন খাঁন তাজুল, সিলেট মহানগরীর পরিচালক আহমদ তালহা। সংবর্ধনা অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.