
স্টাফ রিপোর্টার ॥ কমলগঞ্জে ৪ বোতল বিদেশি মদসহ সুজিত পাশী (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার ১০ এপ্রিল সন্ধ্যায় দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের সরিষাবিল এলাকায় থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) পবিত্র শেখর দাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ ৯নং ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের সরিষাবিল এলাকায় অভিযান চালিয়ে সুজিত পাশীকে আটক করেন।
পুলিশ জানায়, আটককৃত সুজিত পাশীর বাড়িতে তল্লাশি করে তার ঘরের খাটের নিচ থেকে Masteros Blender's Signature Premier Grain Whisk নামের ৪ বোতল ভারতীয় মদের বোতল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় ভারত সীমান্ত থেকে মদের বোতলগুলো বিক্রির উদ্দেশ্যে এনেছে। আটককৃত সুজিত পাশী উপজেলার চাম্পারায় চা বাগানের সরিষাবিল গ্রামের মৃত জগন্নাথ পাশীর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় মামলা দায়েরের পর কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.