
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের চৌমুহনা, সেন্ট্রাল রোডে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, জুতা ও কাপড়ের দোকনসহ বিভিন্ন জায়গায় মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার ১২ এপ্রিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগীতা করে সদর মডেল থানার পুলিশের একটি দল।
অভিযানে চৌমুহনা, সেন্ট্রাল রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, জুতা ও কাপড়ের দোকনে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
তদারকি অভিযানে ন্যায্য দামে জুতা বিক্রয় না করা, প্যাকেটজাত প্রসাধনী গাঁয়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ফ্যামিলি মার্টকে ১ হাজার টাকা, আর্চিসকে ২ হাজার টাকা, সেন্ট্রাল রোডে অবস্থিত ফ্রেশ ফুডকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম জানান, পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও ন্যায্য দামে ঈদের কেনাকাটা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং ন্যায্য দামে ঈদের কেনা কাটা নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.