
স্টাফ রিপোর্টার॥ চলমান রাজনীতি ও করণীয় প্রসঙ্গে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১২ এপ্রিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা কার্যালয়ে বিকাল ৫টায় শুরু হয়ে সন্ধ্যা ৮ টা পর্যন্ত সভা পরিচালিত হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং বাসদ মৌলভীবাজার জেলা সদস্য এ্যাডভোকেট আবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আহসান হাবিব লাভলু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড জনার্দন দত্ত নান্টু এবং বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা।
সভায় বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনু, সিপিবি জেলা সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জহরলাল দত্ত, বাংলাদেশ কৃষক সমিতি মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল লতিফ, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী, বাসদ জেলা সদস্য হৃদয় অধিকারী, বাসদ (মার্কসবাদী) জেলা সংগঠক রেজাউর রহমান রানা, সিপিবি জেলা সদস্য যুব নেতা আবু রেজা সিদ্দিকী ইমন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, সাংবাদিক হুমায়ুন রহমান বাপ্পি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.