
স্টাফ রিপোর্টার॥ ছিন্নমূল ও শারিরিক প্রতিবন্ধীদেরকে নিয়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের “সবাই মিলে ইফতার” মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার ১৩ এপ্রিল মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ তাজুদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমনের সঞ্চালনায় শহরের শমসেরনগর রোডে শেখ ম্যানসনস্থ মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক, লেখক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সরওয়ার আহমদ।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা সিনিয়র সাংবাদিক শ. ই. সরকার জবলু, আমার গৌরব ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা সভাপতি আলতাফুর রহমান ও সাংবাদিক এম এ কাইয়ুম সুলতান।
অন্যান্যের মধ্যে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মামুনুর রহমান চৌধুরী মসু, প্রচার সম্পাদক রাকেল আনসারী, দপ্তর সম্পাদক মোঃ রুহুল আলম রনি, মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে বিভিন্ন প্রকার ছিন্নমূল ও শারিরিক প্রতিবন্ধী লোকজনকে নিয়ে ইফতার করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন একজন ছিন্নমূল শারিরিক প্রতিবন্ধী ব্যক্তি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.