
প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাত ও দুবাই প্রবাসী শেখ জহির উদ্দিন এর পরিবারের পক্ষ থেকে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১৩ এপ্রিল দুপুরে কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কন্ঠশিল্পী সেলিম চৌধুরী। গেষ্ট অব অনার ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ।
কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাত এর প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও তরুন সমাজসেবক হাবিবুল ইসলাম ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির প্রধান পৃষ্টপোষক আব্দুল হক চৌধুরী সায়েস্তা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, পতনঊষার ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুল, দুবাই প্রবাসী মিছবাউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৩০০ পরিবারের মধ্যে ইফতার ও ঈদ উপহার প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.