
দুহাত তুলে বলি প্রভু
আমি মোনাজাতে
ক্ষমা করো আমায় তুমি
নবীর ওসিলাতে।
কদর রাতের বদৌলতে
করবে যাদের ক্ষমা
তাদের সাথে মুছে দিও
যতো গোনাহ জমা।
নেকের খাতায় শুন্য আমি
লাগে বড় ভয়
রোজ হাশরের ভয়াল দিনে
কি যে আমার হয়!
থাকবেনা কেউ সঙ্গী সাথী
যেইবা কঠিন দিনে
বিপদের কান্ডারী আমার
দয়াল নবী বিণে,
সেই সময়ে প্রিয় নবীর
চরণ ভিক্ষা চাই
লেওয়ায়ে হামদের নীচে
যেনো আশ্রয় পাই।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.