
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া থানা পুলিশের অভিযানে দেশীয় চোলাইমদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
রোববার ২৩ এপ্রিল রাতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক এর নেতৃত্বে পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযানে কুলাউড়া উপজেলার কালিটি চা বাগানের বাঁশলাইন এলাকা থেকে দেশীয় তৈরি চোলাইমদসহ মাদক কারবারি অনন্ত কৈরী (৩৫) কে আটক করা হয়েছে।
আটককৃত অনন্ত কৈরীর ঘর তল্লাশী করে ১০৫ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ। অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক জানান, মদসহ আটক মাদক কারবারি অনন্ত কৈরীর বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.