
স্টাফ রিপোর্টার॥ ‘সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস।
দিবসটি উপলক্ষে বুধবার ২৬ এপ্রিল পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শ্রবণ, স্বাস্থ্য এবং মানসম্মত জীবনযাপনের উপরে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যক্রম গ্রহণে কমিউনিটিকে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, পরিবেশ অধিদপ্তরে সহকারী পরিচালক মো: মাঈদুল ইসলাম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.