
রাজনগর প্রতিনিধি॥ রাজনগরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার ২৫ এপ্রিল রাতে উপজেলার টেংরা ইউনিয়নের ডেফলউড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৮ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
আটককৃতরা হলেন সুমন রবিদাস (১৯), সুবাস রবিদাস (২৮)। থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আজিজুল গাফফারের নেতৃত্বে পুলিশের একটি দল রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ডেফলউড়া এলাকার রাজনগর দারুস সুন্নাত ফাজিল ডিগ্রী মাদ্রাসার সামনে থেকে আটক করেন।
আটককৃতদের তল্লাশী করে তাদের হেফাজত থেকে ৪৮ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.