
স্টাফ রিপোর্টার॥ বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে পারভীন বেগম নামে দুটি পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার ২৬ এপ্রিল রাতে বড়লেখা থানার এসআই এ এইচ এম মাহমুদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বড়লেখা উপজেলার শাহবাজপুর এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামি ফেঞ্চুগঞ্জ থানার জিআর ২৮/১৫ মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫- ক/খ ধারায় অপরাধ করায় বিজ্ঞ আদালত তাকে ৭ মাসের সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ প্রদান করেন।
এছাড়াও আসামির বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানার জিআর ৩০৪/১৪ মামলায় বিজ্ঞ আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা ইস্যু আছে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে বঢ়লেখা থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.