
মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে ৭০ পিস ইয়াবাসহ শাহীন মিয়া (৩৮) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার ২৭ অক্টোবর বিকেল সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গোয়েন্দা পুলিশের এএসআই নিতাই রায় ও এএসআই মুমিন উল্লাহ সংগীয় ফোর্স নিয়ে বিকেলে সদর উপজেলার সরকার বাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা সহ শাহীন মিয়াকে আটক করে । তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.