
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে পৃথক সড়ক দূর্ঘটনায় ২৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে কদমাটা ও জগন্নাথপুর এলাকায়। সদর উপজেলা ও রাজনগর উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় ।
জানাগেছে, ২৭ অক্টোবর বৃহস্পতিবার ৯টায় রাজনগর উপজেলার কদমহাটায় যমুনার অয়েল কোম্পানির দুটি তেলবাহী ট্রাক একসাথে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে র শ্যামলী পরিবহনের বাস ও তেলবাহী দুটি ট্রাকই ক্ষতিগ্রস্থ হয়। এই দূর্ঘটনায় আহত হয়েছেন ৩ জন। এদের মধ্যে একজনকে সিলেট ও বাকি দুজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
অপর দূর্ঘটনা ঘটে সকাল ৯.৩০মিনিটে মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুরে। হবিগঞ্জ-সিলেট বিরতিহীনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এই দূর্ঘটনায় বাইশ জন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.