
আব্দুর রব॥ ক্ষুদ্র জাতিসত্তার প্রতিনিধিত্বকারী জাতীয় সামাজিক সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের বড়লেখা, কুলাউড়া ও জুড়ী উপজেলা শাখার নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ শপথ গ্রহণ করেছেন।
শুক্রবার ২৮ এপ্রিল ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে নবনির্বাচিত বড়লেখা উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রবীণসন সুছিয়াং, কুলাউড়া শাখার চেয়ারম্যান পিটার রুরাম ও জুড়ী শাখার চেয়ারম্যান মাইকেল নংরুমসহ দেশের বিভিন্ন উপজেলার ১৬ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান টিডব্লিউএ’র চেয়ারম্যান ও ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং এমপি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল যোহন সাংমা। এ সময় এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান জেমস জর্নেশ চিরান, সুনিল চন্দ্র বর্মন, জয়েন্ট সেক্রেটারি সুজিত মানখিন, অসীম ম্রং, কোষাধ্যক্ষ লুইস সুপ্রভাত জেংচাম, সাংগঠনিক সেক্রেটারি বিকাশ চন্দ্র বর্মন, ফ্রান্সিস পাথাং প্রমুখ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.