
স্টাফ রিপোর্টার॥ বর্ণিল আয়োজনে মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমির আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। শনিবার ২৯ এপ্রিল এ উপলক্ষে শহরে একটি র্যালি বের হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে নৃত্যানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ ও নৃত্য প্রশিক্ষক সাহাব উদ্দিন আহমদ।
জেলা কালচারাল অফিসার জ্যোতি সিনহা এবং শিল্পকলা একাডেমির প্রশিক্ষক সুশিপ্তা দাশ এর সঞ্চালনায় জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগঠক ও কর্মীরা উপস্থিত ছিলেন। শিল্পকলা একাডেমির শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.