
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের আয়োজনে মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়ামে মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ১ মে সকাল ১১ টায় কেন্দ্রীয় টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি জাকারিয়া আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালুকদার আমিনুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আলমগির চৌধুরী। বক্তব্য রাখেন সংগ্রামী নেতা মনু ভ্যালী সার্কেলের ইয়াকুব আলী।
বক্তারা বলেন, ৮ ঘন্টা কর্মদিবস এর দাবিতে ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে হে মার্কের আন্দোলনরত শ্রমিকদের মধ্যে ১১/১২ জন অজ্ঞাতধারী লোকের গুলিতে নিহত হন। এর পর হতে সারাবিশ্বে পালিত হচ্ছে মে দিবস।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.