
স্টাফ রিপোর্টার॥ শ্রমিক আন্দোলনকে সমাজ পরিবর্তনের আন্দোলনে পরিণত করা, ব্যাটারী চালিত যানবাহনের লাইসেন্স, রোড পারমিট নিশ্চিত করা, শ্রমিকদের জন্য রেশনিং, স্বাস্থ্যসেবা ও বয়স্ক ভাতা নিশ্চিতের দাবিতে মহান মে দিবস উপলক্ষে রিকশা শ্রমিক ইউনিয়ন (প্রস্তাবিত) রাজনগর উপজেলা শাখার উদ্যোগে মিছিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১ মে বিকেল ৫টায় উপজেলার টেংরাবাজারের বাগান রোডে অবস্থিত সংগঠনের কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ৬নং টেংরা ইউনিয়ন পরিষদের সামনে রিকশা শ্রমিক ইউনিয়ন (প্রস্তাবিত) রাজনগর উপজেলা শাখার সভাপতি মুজাহিদ আহমেদর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক রাজিব সূত্রধরের সঞ্চালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রিকশা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আবুল হাসান, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী, রিকশা শ্রমিক ইউনিয়ন (প্রস্তাবিত) রাজনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজাদ মিয়া, প্রচার সম্পাদক ফয়েজ মিয়া, সদস্য কাশেম মিয়া, ব্যাটারী রিকশা-ইজিবাইক সংগ্রাম পরিষদ টেংরা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.