বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার দক্ষিণভাগ এনসিএম হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শাহীদুল ইসলামের মামলায় অত্র স্কুলের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক আশুক আহমদকে বৃহস্পতিবার ২৭ অক্টোবর কারাগারে পাঠিয়েছেন আদালত। মামলার এজাহারভুক্ত ৮ আসামী আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে আদালতের বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেট হাসান জামান ৭ জনের জামিন মঞ্জুর করে ৫নং আসামী আশুক আহমদকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর হামলায় আহত হওয়ার ঘটনায় ভুক্তভোগী শিক্ষক শাহীদুল ইসলাম গত ৬ অক্টোবর বড়লেখা সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতে ১২ জনের নাম উল্লে¬খ ও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামী করে (পি-৮৫/১৬) পিটিশন মামলা করেন।
আদালতের সহকারী আইন কর্মকর্তা (এপিপি) অ্যাডভোকেট গোপাল চন্দ্র দত্ত এক আসামীর জামিন না-মঞ্জুরের সত্যতা স্বীকার করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.