
আব্দুর রব॥ বড়লেখা অবসরপ্রাপ্ত প্রবীণ সংঘের সদস্য ও পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার গভর্নিংবডির সাবেক সহসভাপতি ডা. আইনুল ইসলামের মৃত্যুতে শনিবার ৬ মে দুপুরে প্রবীণ সংঘের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংঘের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি রফিকুল ইসলাম সুন্দর।
প্রবীণ সংঘের সদস্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃপাময় পালের সভাপতিত্বে ও হাফেজ খলিলুর রহমান শাহীনের সঞ্চালনায় স্মৃতিচারন মুলক আলোচনা সভায় বক্তব্য দেন পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী, গভর্নিংবডির সহসভাপতি প্রভাষক আব্দুল রব্বানী, বড়লেখা নারীশিক্ষা একাডেমী অনার্স কলেজের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন সবুজ, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, বড়লেখার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য লন্ডন প্রবাসী সমাজসেবক জালাল আহমদ, প্রবীণ সংঘের জেনারেল সেক্রেটারী আব্দুস সাত্তার, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লুৎফুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মুহিব চৌধুরী, সাংবাদিক আব্দুর রব, মরহুম ডা. আইনুল ইসলামের ছেলে আরিফুল হক প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী। পরে অবসরপ্রাপ্ত প্রবীণ সংঘের পক্ষ থেকে মরহুমের পরিবারবর্গকে শোকবার্তা প্রদান করা হয়।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
চা শ্রমিকদের ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব
https://www.youtube.com/watch?v=ww-A32rn6W0&t=35s
বর্তমান প্রধানমন্ত্রী ১৯৯৪, ৯৫, ৯৬ সালে কেয়ারটেকার সরকার ছাড়া নির্বাচন মানেননি : আব্দুল আউয়াল মিন্টু
https://www.youtube.com/watch?v=ljppES2paVY
আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে ৩’শ উপকারভোগীদের মাঝে ঈদ উপহার বিতরণ
https://www.youtube.com/watch?v=k0v-gdPUgvw&t=1s
কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা , মাড়াই জাড়াই এক সাথে হচ্ছে
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.