
রাজনগর প্রতিনিধি॥ রাজনগর থানা পুলিশের পৃথক অভিযানে ২ নারীসহ পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার ৮ মে রাতে রাজনগর থানার এসআই মো: সওকত মাসুদ ভূঁইয়া, এসআই মোঃ মোশাররফ হোসেন, এসআই সুলেমান আহমদ, এসআই মোহাম্মদ আজিজুল গাফফার পৃথক পৃথক অভিযান চালিয়ে রাজনগর উপজেলার বিভিন্ন স্থান থেকে পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করেন।
এসময় উপজেলার দাসপাড়া এলাকা হতে জিআর পরোয়ানাভুক্ত নৃপেন্দ্র করের পুত্র চন্দন কর, হুরহুড়া গ্রামের শেখ আব্দুস সুবহানের স্ত্রী মোছা: সুবেদা বেগম, বাদল মিয়ার স্ত্রী ইয়ারুননেছা, শেখ মো: আব্দুস সুবহানের পুত্র শেখ মো: মুরাদ আহমদ ও শেখ মো: সেলিম আহমদকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে রাজনগর থানা পুলিশ।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক মতবিনিময় করলেন সাংবাদিকদের সাথে
কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা , মাড়াই জাড়াই এক সাথে হচ্ছে
কাউয়াদিঘি হাওরে কৃষকদের নিয়ে বোরো ধান কর্তন করলেন জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.