
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা থানা পুলিশের অভিযানে মিজান (৩৭) নামের ৪ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি আটক করা হয়েছে।
শুক্রবার ১২ মে রাতে থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর কবির, সহকারি উপপরিদর্শক (এএসআই) আব্দুল গফুরসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিজানকে আটক করেন।
আসামি মিজানের বিরুদ্ধে বড়লেখা থানার জিআর ০৬/১৪ মামলায় পেনাল কোডের ৩২৬ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৪ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেন।
এছাড়া তার বিরুদ্ধে বড়লেখা থানার জিআর ৬২/১৩ মামলায় আরও একটি গ্রেফতারি পরোয়ানা ইস্যু ছিল। আটককৃত আসামি মিজান বড়লেখা উপজেলার বড়খলা গ্রামের ইছুব আলী বাক্কুর ছেলে। শুক্রবার সকালে আসামি মিজানকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক মতবিনিময় করলেন সাংবাদিকদের সাথে
কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা , মাড়াই জাড়াই এক সাথে হচ্ছে
কাউয়াদিঘি হাওরে কৃষকদের নিয়ে বোরো ধান কর্তন করলেন জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.