
স্টাফ রিপোর্টার॥ শহরের কুসুমবাগ এলাকায় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ২০তম শাখার উদ্বোধন হয়েছে।
শনিবার ২৯ অক্টোবর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল মতিন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ, সাবেক সাংসদ হোসনে আরা ওয়াহিদ, পৌর মেয়র ফজলুর রহমান, সমাজসেবক ইমতিয়াজ আহমদ বুলবুল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদেশে প্রতিটি মানুষ জীবন বীমা করে থাকেন, কিন্তু আমাদের দেশে প্রতারণার ভয়ে অনেকে বীমা করতে চাননা। সে ক্ষেত্রে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বীমা জগতে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে সকলে প্রত্যাশা ব্যক্ত করেন। অর্থনৈতিক অগ্রযাত্রায় বাংলাদেশ বিশ্বে নতুন বিস্ময়। অচিরেই অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জাতি হিসেবে বিশ্বে বাংলাদেশের আত্মপরিচয় ঘটবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.