
কুলাউড়া অফিস : কুলাউড়ার ব্রাহ্মণবাজার মিশন চৌমুহনীতে হাজী আহমদ উল্যাহ মার্কেটের সম্মুখে ব্যাবসায়ী আওলাদ আলী ফখরুর অর্থায়নে ও কুলাউড়া চক্ষু হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় ২৭ অক্টোবর বৃহস্পতিবার দিন ব্যাপী চক্ষু শিবির সম্পন্ন হয়েছে। এলাকার শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসার পাশাপাশি কুলাউড়া চক্ষু হাসপাতালে ফ্রি ছানি অপারেশনের ব্যবস্থা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ কে এম শাহজালাল, সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি প্রভাষক মানজুরুল হক, কুলাউড়া চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফাহমিদা আক্তার, পরিচালক মোঃ বুরহান উদ্দীন, মোঃ জহিরুল ইসলাম, মোঃ কনর মিয়া, গোবিন্দ দাস, সুজন ঘোষ, ডাঃ আশীষ পাল প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.