বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা পৌর শহরে ওজনে কারচুপির অপরাধে তিন মুরগি বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
২৬ অক্টোবর বুধবার বিকেলে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস। সূত্র জানায়, ওজনে কারচুপির অপরাধে মুরগি বিক্রেতা মামুন আহমদকে ২ হাজার টাকা, আব্দুল কাইয়ুমকে ১ হাজার টাকা ও সাদিকুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.