
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ থানা পরিদর্শন ও মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। মঙ্গলবার ২৩ মে বিকাল ৩টায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া কমলগঞ্জ থানা পরিদর্শনে আসেন।
এসময় তাকে কমলগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়। পরে কমণগঞ্জ থানা কনফারেন্স হলরুমে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমলগঞ্জ থানায় কর্মরত অফিসারদের সাথে মতবিনিময় করেন।
এসময় শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শহিদুল হক মুন্সী ও কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী উপস্থিত ছিলেন।
পরে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া কমলগঞ্জ থানা ফোর্সের বাসস্থান ও খাবারের মান, অস্ত্রাগার, থানা মালখানা, বিভিন্ন দাপ্তরিক নথিপত্র ও মামলা সংক্রান্ত বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আব্দুর রাজ্জাক, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শামীম আকনজিসহ কমলগঞ্জ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা , মাড়াই জাড়াই এক সাথে হচ্ছে
মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক মতবিনিময় করলেন সাংবাদিকদের সাথে
মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.