
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে এক সপ্তাহের ব্যবধানে আবারও লোকালয় থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গল।
শুক্রবার ২৬ মে সকাল ১১টার দিকে উপজেলার শহরতলীর বিরাইমপুর এলাকা থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সকালে বিরাইমপুর এলাকায় একটি লজ্জাবতী বানর ঘুরাফেরা করতে দেখেন। পরে ছাত্রলীগ নেতা নাঈমুর রহমান নাহিদ ও ফেরদৌস হাসান রাসেল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে সেখানে গিয়ে লজ্জাবতী বানরটিকে উদ্ধার করেন।
উদ্ধার হওয়া লজ্জাতী বানরটিকে বিকেলে বন বিভাগকে হস্তান্তর করা হয়েছে। এর আগে গত সপ্তাহে শ্রীমঙ্গল শহরতলীর শাহীবাগ আবাসিক এলাকা থেকে আরেকটি লজ্জাবতী বানর উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল আরও জানান, লাউয়াছড়া বনে প্রাণীদের খাবারের সংকট দেখা দিয়েছে। এর ফলে খাবারের সন্ধ্যানে বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.