
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর চা বাগানে আট বছরের এক শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার ২৮ অক্টোবর সন্ধ্যায় ঘটিত পাশবিকতার এ ঘটনায় শিশুটির পিতার অভিযোগে জাহাঙ্গীর মিয়া (২০) নামে এক তরুণকে পুলিশ গ্রেপ্তার করেছে। জাহাঙ্গীর একই চা বাগানের নুরুল হকের ছেলে।
থানা পুলিশ ও ধর্ষিতা শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগে ঘরে ঢুকে জাহাঙ্গীর মিয়া শিশুটিকে ধর্ষণ করে। শুক্রবার রাতেই শিশুটির বাবা জাহাঙ্গীরকে আসামি করে থানায় ধর্ষণ মামলা (নং-২৫) করেন। পরে পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান শিশুকন্যা ধর্ষণের মামলায় একমাত্র আসামী জাহাঙ্গীর মিয়া গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.