
স্টাফ রিপোর্টার॥ শান্তি, মুক্তি ও মানবতার অগ্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পুরস্কার প্রাপ্তির ৫০তম বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার ২৮ মে দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মহসীন।
অনুষ্ঠানে আবৃতি, চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
https://www.youtube.com/watch?v=d9WnA06NJdw
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.