
কুলাউড়া প্রতিনিধি॥ রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল রেলওয়ে থানাপুলিশ।
সোমবার ২৯ মে দুপুরে কুলাউড়ায় উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ইছবপুর রেলব্রিজ নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের বয়স ৬০ বছর হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকালে কুলাউড়া উপজেলাধীন টিলাগাঁওয়ের ইছবপুর রেলব্রিজের পাশে ওই নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পরে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ওসি আরও জানান, সোমবার সকালে কোনো এক ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.