মধু মাসের ফল
সেলিম আহমদ কাওছার
জৈষ্ঠ্য মাসকে সবাই জানি
মধু মাস বলে
মধু মাসে সোনার দেশে
নানা ফল ফলে।
মধু মাসের ফল ফলাদি
আম কাঁঠাল লিচু
জাম জামরুল আনারস আরও
বেশ মজাদার কিছু।
রসে ভরা ফলের জন্য
মধু মাস হয় নাম
মৌ মৌ ঘ্রাণে তার
ভরে শহর গ্রাম।
মধু মাসের মধুর ফল
সব জায়গাতে পাই
যার যার সামর্থ্য মতো
যা সকলে খাই।
অনেক আছেন নেই ক্ষমতা
ফসল কিনে খাবার
তাদের প্রতি একটু নজর
থাকে যেনো সবার।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.