বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার দক্ষিণভাগ এনসিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আশুক আহমদ ৩০ অক্টোবর রোববার জামিন পেয়েছেন। সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতে তার নিয়োজিত আইনজীবি অ্যাডভোকেট হারুন-উর-রশীদ জামিন প্রার্থনা করলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট হাসান জামান আশুক আহমদের জামিন মঞ্জুর করেন।
জানা গেছে, শিক্ষক নিয়োগ সংক্রান্ত জেরে ২৮ সেপ্টেম্বর আহত হওয়ার ঘটনায় অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষক শাহীদুল ইসলাম সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক আশুক আহমদকে ৫ নম্বর আসামী করে মামলা করেন। বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
আদালতের সহকারী আইন কর্মকর্তা (এপিপি) অ্যাডভোকেট গোপাল চন্দ্র দত্ত প্রধান শিক্ষকের জামিনের সত্যতা স্বীকার করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.