
স্টাফ রিপোর্টার॥ তীব্র দাবদাহ এবং অনাবৃষ্টি থেকে মুক্তি চেয়ে মৌলভীবাজার শহরের শান্তিবাগ এলাকায় সালাতুল ইস্তিস্কার বা বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় শান্তিবাগের আশপাশের বিভিন্ন এলাকা থেকে নামাজ পড়তে আসেন মুসল্লিরা। নামাজ শেষে প্রকৃতিক দুর্যোগ অনাবৃষ্টি ও তীব্র গরম থেকে মুক্তি চেয়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
নামাজ শেষে দোয় পরিচালনা করেন শান্তিবাগ জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে দাবদাহ ও অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
https://www.youtube.com/watch?v=c9b3VzLHAD8
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.