
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ১৫ হাজার টাকার জাল নোটসহ রকিব আলী নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ৮ জুন রাতে শহরের এম সাইফুর রহমান রোডের বাটন গ্যালারির দ্বিতীয় তলার শোরুম থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার রাতে সদর থানা পুলিশ মোবাইল ফোনে সংবাদ পায় কেনাকাটা করার সময় জাল টাকা দেয়ায় জনতা এক ব্যক্তিকে আটক করে রেখেছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) কে এম নুর ই আলম ঘটনার যাচাইয়ের জন্য ঘটনাস্থলে গিয়ে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার পরনের লুঙ্গি থেকে ৩০ টি ৫০০ টাকা মূল্যের জাল নোট জব্দ করেন।
আটককৃত রকিব আলী মৌলভীবাজার জেলার রাজনগর থানার চাটি মেলাঘর গ্রামের মৃত রইচ আলীর ছেলে। এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.